আদানির বকেয়া দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে: প্রেস সচিব

 ভারতীয় গোষ্ঠী আদানি পাওয়ারের বকেয়া দ্রুত পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।



প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, ফলে সেন্ট্রাল রিজার্ভের ওপর নির্ভর না করেই আন্তর্জাতিক পেমেন্টগুলো করা যাচ্ছে। 

তিনি জানান, আদানি গ্রুপের বকেয়া পরিশোধের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। বিদ্যুৎ আমদানির জন্য আদানি গ্রুপ যে অর্থ পায় তা পরিশোধের গতি বৃদ্ধি পেয়েছে। 


প্রেস সচিব আরও বলেন, এই বকেয়ার দায় মূলত পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের। তারা একটি বিশাল ব্যাকলগ রেখে গিয়েছিল। তবে, গত মাসে আদানি গ্রুপকে ৯.৭ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে, যা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ।

Post a Comment

Previous Post Next Post